ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সড়কে একই পরিবারের ৪ জনসহ প্রাণ গেল ৫ জনের
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:২৪ এএম আপডেট: ০২.০৬.২০২৬ ১২:৫৭ পিএম
X

ফরিদপুরের ভাঙ্গায় গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু'জন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৫০), তাদের মেয়ে আয়েশা বেগম (২৮), দুই ছেলে আরিফ ইসলাম (২৫) ও রাকিব ইসলাম (১৮) ও প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৩২)। জাহিদের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামে।

আহতরা হয়েছে- আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আরিফ ইসলাম মালয়েশিয়া প্রবাসী। সোমবার রাতে তিনি মালয়েশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে আরিফকে নিয়ে স্বজনরা প্রাইভেটকারে করে গ্রামের বাড়ি যশোরের দিকে ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জন মারা যান এবং তিন জন আহত হন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।' 

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, 'দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ চার জন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আহত আরও একজনের মৃত্যু হয়। চালক ছাড়া নিহত চার জন একই পরিবারের সদস্য বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।'

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

এমআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝