ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:৩২ পিএম
X

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সিয়াম (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের প্রভাবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ঘটনার দিন ভোরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বসতঘরের বাঁশের ধর্নার (আড়ার) সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরে তার স্ত্রী রুপা বেগম ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। বিষয়টি তিনি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে সিয়ামের মৃত্যু হয়।

এদিকে, খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহে উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝