দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল প্রায় ৫টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলু ইসলাম (৪২) আলোকডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নতুন বাড়ি নির্মাণ করায় পুরোনো বাড়ি থেকে বিদ্যুতের মিটার নতুন বাড়িতে স্থানান্তরের কাজ করছিলেন দুলু ইসলাম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলোকডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. অলিমদ্দিন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাফি দুলু ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমইউএ/ এসআর