Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল দারোয়ানের

প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১০:৩৩ এএম   (ভিজিট : ২১০)

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরিবহন নামক দুটি যাত্রীবাহী বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মো. বিল্লাল হোসেন নামের এক দারোয়ানের (পাহারাদার)। রোববার সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের মনির ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বিল্লাল হোসেন (৫৫) স্থানীয় ডক্টরস সিটিস্ক্যান ও ডায়াগনস্টিক সেন্টারের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁ গ্রামের মুন্সী বাড়ির বাসিন্দা।

স্থানীয় একটি সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলো আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস। তার পেছনে ছিল বোগদাদ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস। বোগদাদ বাসটি ওভারটেক করতে চেয়েছিল, কিন্তু আইদি বাসটি সে সুযোগ দেয়নি।

এ সময় বোগদাদ পরিবহনের বাসটি ওভারটেক করার জন্য রং সাইডে (আইদি পরিবহনের বাম পাশে) প্রবেশ করে সড়কের পাশে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাৎক্ষণিক বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করেন। নিহতের মরদেহ উদ্ধারপূর্বক বাস দুটিকে জব্দ করে থানায় নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী মাওলানা আমান উল্যাহ, গোলাম রসূল স্বপন ও সেন্টুসহ একাধিক ব্যক্তি জানান, দুটি বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। তারা সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মান্নান বলেন, 'সংশ্লিষ্ট বাস দুটি জব্দ এবং নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এইচইউ/এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close