ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে সতর্ক বার্তা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৫২ পিএম
দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিতকরণ ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রী-এমপিদের কার্যক্রমে নজর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে ‘বিশেষ পর্যবেক্ষণে’ রয়েছেন অন্তত ৭০ জন সংসদ সদস্য। সেই সঙ্গে মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি ‘পারফরম্যান্স মনিটরিং মেকানিজম’ চালু করেছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিদের কার্যক্রম মূল্যায়ন করা হচ্ছে নিয়মিত।

বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের একাধিক সূত্র জানায়, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই সতর্ক অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের কর্মকাণ্ডও রয়েছে পর্যবেক্ষণে।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজন নেতা জানিয়েছেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করায় সেখানে সরকার পরিচালনা ও জবাবদিহির পদ্ধতি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। সেই পদ্ধতিগুলো তিনি পর্যায়ক্রমে এখানেও বাস্তবায়ন করে দেখতে চান।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝