ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
`আত্মসমর্পণের সুযোগ নেই, শেখ হাসিনা দেশে আসলেই গ্রেপ্তার'
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৩৬ পিএম আপডেট: ১৬.০৭.২০২৬ ৭:৪৪ পিএম
X

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আইনিভাবে আত্মসমর্পণের সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যাদের সাজা হয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে সাজা কার্যকর করা হবে। বাংলাদেশের মানুষ তা দেখতে চায়। আমরা একাধিকবার বলেছি—প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী বলেছেন, আইনি প্রক্রিয়াটি কী। যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির আইনগতভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তিনি যখনই দেশে আসবেন গ্রেপ্তার হবেন। আমাদের লক্ষ্য প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক স্বদিচ্ছার প্রয়োজন। তিনি দিল্লিতে পলাতক হিসেবে আছেন, সেখানে তাঁর কোনো স্ট্যাটাস নেই। তাঁর কাছে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকায় অবশ্যই তাঁকে ছবিযুক্ত প্রমাণপত্র নিতে হবে।’

প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কোনো দেশের সফরের তারিখ ঠিক হয়নি। তিনি সম্প্রতি দুটি দেশ থেকে ফিরেছেন। পর্যায়ক্রমে অন্য দেশ সফর করবেন।’

রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বিষয়টি আসন্ন জাতিসংঘ অধিবেশনে আরও জোরালোভাবে তুলে ধরা হবে। ১৭ বছরে এ সমস্যা জিইয়ে রেখে আরও ঘনীভূত করা হয়েছে। সরকারি-বেসরকারি, কূটনৈতিক, অকূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান রয়েছে।’

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝