ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৪৭ এএম আপডেট: ১৬.০৭.২০২৬ ১১:০৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার  সকাল ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-অ্যাম্বুলেন্সে থাকা মৃত ব্যক্তির স্বজন বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)। 

রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মেয়ের লাশ নিয়ে পাবনার সাঁথিয়ায় বাড়ি ফিরছিলেন স্বজনরা। পথে পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন কয়েকজন। 

তিনি আরও জানান, দুজনের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স এবং বাসটি থানায় নিয়ে আসা হয়েছে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝