ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৩:৩৭ পিএম
X

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ।

শনিবার (৩০ মে) সকালে উপজেলার পুরান বাউশিয়া এলাকায় ‘জনপ্রিয়’ রেস্টুরেন্টের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের বিভিন্ন স্থান থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ভবেরচর হাইওয়ে থানার রাত্রীকালীন টহল দল ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে মরদেহের হাত, পা এবং মাথার থেঁতলানো অংশ উদ্ধার করে। পরে নিহতের হাতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহত নারীর নাম আয়েশা ছিদ্দিকা (৫৯)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী গ্রামের (শেখবাড়ি) আব্দুর রব মোল্লার মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো যানবাহনের চাপায় আয়েশা ছিদ্দিকা নিহত হন। পরে দীর্ঘ সময় মরদেহটি মহাসড়কে পড়ে থাকায় তার ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করে। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট যানবাহন শনাক্তে তদন্ত চলছে।

এনইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝