ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:৫৩ পিএম
X
Advertisement

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন পর্যটক আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের মাঝিবাড়ি-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জিসান, রাব্বি ও আবির নামে তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা মেরিন ড্রাইভ সড়ক হয়ে লেবুরবনের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া মিম (১৮) নামে এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চারজনই আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলচালক জিসানকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, “লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

টিএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement