ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাগমারায় ফসলি জমি নষ্ট করে পুকুর খনন, একজনকে কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৮:৪১ পিএম আপডেট: ০১.০৬.২০২৬ ৩:৪৭ পিএম
X

রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও কৃষিজমির মাটি বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একটি ভেকু মেশিন অকেজো করা হয়েছে।

রোববার (৩১ মে) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারের উত্তর পাশে জমিদার বাড়ির নিকট এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির মূল্যবান টপসয়েল কেটে মাটি বিক্রি করছে। এতে ফসলের ক্ষতি সাধিত হচ্ছে এবং মাটি পরিবহনের ফলে স্থানীয় সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচারনা করার সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন ঘটনাস্থলেই অকেজো করা হয়। পাশাপাশি মো. সিরাজুল ইসলাম শাকিল (২৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একই স্থানে এর আগে সাতবার অভিযান চালানো হয়েছে এবং ছয়টি ভেকু মেশিন অকেজো করা হয়েছে। তবুও একটি প্রভাবশালী মাটি সিন্ডিকেট অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। হাটগাঙ্গোপাড়া পুলিশ ফাড়ি এসময় সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, তিন ফসলি জমি রক্ষা করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কেউ যেন ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করতে না পারে সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

এমএএইচ/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝