ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৫
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:২৫ পিএম
X
Advertisement

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে এক হাজার ১৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহভাজন হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ৪৫ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৯৪ জনে।

হাম সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৭২২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি এবং ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement