ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জুলাই যোদ্ধাদের নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীর ভোজের আয়োজন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৬:০৭ পিএম
X

২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্ন প্রীতিভোজের আয়োজন করেছেন।

ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীরস্থ প্রতিমন্ত্রীর বাসভবনে এ মধ্যাহ্ন প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এবং পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মধ্যাহ্ন ভোজের শুরুতেই প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বলেন, “বাংলাদেশে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমান নাগরিক অধিকার নিয়ে সবাই বসবাস করবে— এই নীতিতেই বিএনপি সরকার বিশ্বাস করে।”

কোনো ধরনের বৈষম্য এ দেশে ঠাঁই পাবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “১৯৭১-কে বাদ দিয়ে যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। বিশেষ করে জান্নাতি দল মানুষকে বিভ্রান্ত করে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইলে তাদের রুখে দিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, কৃষক, কামার, কুমার— সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

পরে সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝