ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, আজ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুব সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র‍্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম।

১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে সংগঠিত করা এবং রাষ্ট্র গঠন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা করেন।

সংগঠনটির প্রথম আহ্বায়ক ছিলেন আবুল কাশেম, যিনি পরবর্তী সময়ে প্রতিষ্ঠাতা সভাপতি হন। সাইফুর রহমান ছিলেন যুবদলের প্রথম সাধারণ সম্পাদক। বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যালয় থেকে গত ১৩ অক্টোবর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ ও ২৮ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

প্রথম দিনের কর্মসূচির শুরুতে সূর্যোদয়ের সময় নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১১টায় যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের ঢাকার আগারগাঁওয়ে জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করার কর্মসূচি রয়েছে।

দুপুর ১২টায় নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন করা হবে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, র‍্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পোনা মাছ অবমুক্তকরণ এবং অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে বুধবার (২৮ অক্টোবর) যুবদলের উপজেলা, থানা, পৌরসভা ও অধীনস্থ ইউনিটগুলো সুবিধাজনক সময়ে আলোচনা সভা, র‍্যালি, সমাবেশ, রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করবে।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন এবং তা সফল করার আহ্বান জানিয়েছেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement