ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লামায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:২৪ পিএম
X
Advertisement

বান্দরবানের লামা উপজেলায় হঠাৎ বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী হেডম্যানপাড়া ও বড়ছনখোলা এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর হ্লাথুই পাড়া এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ড বড়ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মং প্রু মারমা বাড়ি ফিরছিলেন। পথে হেডম্যানপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, শিশু সজিব নিজ বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয়। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement