ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:৩৭ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জে এক নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

সোমবার মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার মৃত শিপন মোল্লার ছেলে মো. ফাহিম মোল্লা (২১), মৃত ফুল চান মোল্লার ছেলে মো. রবিন মোল্লা (২২) এবং জামাল মোল্লার ছেলে মো. জিসান দেওয়ান (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন (ক্রাইম অ্যান্ড অপস) জানান, গত ২৫ অক্টোবর দুপুর পৌনে ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন রনছ হাওলাদার পাড়ায় এক নারী কাপড় পরিবর্তনের সময় তাঁর অজ্ঞাতে কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। পরে তাঁরা একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ওই ভিডিও নারীকে পাঠিয়ে সামাজিক ও ব্যক্তিগত মর্যাদাহানির হুমকি দেন। একই সঙ্গে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন।

এ ঘটনায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে একটি দল অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। এ সময় ভুক্তভোগী নারীর ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement