ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে জুমচাষির মৃত্যু
✎
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা নামে এক জুমচাষির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ঘিলাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হরিমনি ত্রিপুরা ওই এলাকার ওমাইপ্র ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।

নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানায়, সোমবার সকালে পাহাড়ের জুমখেত থেকে ধান আনতে যান হরিমনি। এ সময় তিনি বন্য শূকরের একটি পালের মুখে পড়েন। প্রাণে বাঁচার চেষ্টা করেও শূকরের আক্রমণ থেকে রক্ষা পাননি তিনি। দুর্গম পাহাড়ি এলাকায় আশপাশে কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসতে পারেননি।

হরিমনি বাড়িতে ফিরতে দেরি করায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। একপর্যায়ে তাঁর বড় ভাই ঘটনাস্থলে গিয়ে তাঁকে বন্য শূকরের আক্রমণে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ততক্ষণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানাকে অবহিত করেছে বলে জানা গেছে।

পাহাড়ে জুমচাষ করতে গিয়ে বন্য প্রাণীর আক্রমণে প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় জুমচাষিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ও সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement