ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:০১ এএম
X

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করায় ছয়টি হাউজবোটকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। একইসঙ্গে ১৪টি সাউন্ড বক্স জব্দ করা হয়েছে।

রোববার টাঙ্গুয়ার হাওর ও এর সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, অভিযানে কয়েকটি হাউজবোটকে আইন ও বিধিনিষেধ অমান্য করে হাওরের নিষিদ্ধ ‘কোর জোনে’ প্রবেশ করতে দেখা যায়। এছাড়া উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে বন্যপ্রাণী, পরিযায়ী পাখি ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি এবং হাওরের পানিতে প্লাস্টিক বর্জ্য ফেলে দূষণ ছড়ানোর প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ছয়টি হাউজবোটের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয় এবং ১৪টি সাউন্ড বক্স জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, রামসার সাইট হিসেবে স্বীকৃত টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে পর্যটক ও হাউজবোট পরিচালনাকারীদের হাওরের নিয়ম-কানুন মেনে চলতে হবে। বিশেষ করে উচ্চ শব্দে গান বাজানো এবং প্লাস্টিক বর্জ্য যেখানে সেখানে ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।

একে/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝