ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড়
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ২:২৭ পিএম আপডেট: ৩১.০৫.২০২৬ ২:২৯ পিএম
X

ঈদের তৃতীয় দিনেও রাঙামাটির কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড় দেখা যায়। কেউ কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমণ করছেন, আবার শিশুরা পার্কে আনন্দ করে ঈদের খুশি উপভোগ করছে। 

কাপ্তাই ওয়াগ্গা প্যানোরোমা জুঁম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। কর্ণফুলী নদীর কোল ঘেষেঁ অবস্থিত এই পর্যটন কেন্দ্রের সুবিশাল জায়গাজুড়ে রয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা আর শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক। 

কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে গিয়ে দেখা যায়, এখানে অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে। 

কুমিল্লার নুরুল আলম বলেন, 'আমরা বন্ধুদের নিয়ে প্রথমবারের মতো কাপ্তাইয়ে বেড়াতে এসেছি। জায়গাটি খুবই সুন্দর, আমরা কাপ্তাইয়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। যদি কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে একটি ক্যাবল কার বসানো হতো তাহলে আরও বেশি ভালো লাগতো।'

শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজের ম্যানেজার জাকির হোসেন বলেন, 'এই ঈদে টানা ছুটিতে  আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটক এসেছেন। আমাদের সব কটেজগুলো বুকিং আছে।'

শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসের পরিচালক মো. সোহেল বলেন, 'এবার ঈদে আমাদের রেস্টুরেন্টে পর্যাপ্ত পর্যটক এসেছেন।'

এদিকে, কাপ্তাই নৌ বাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইস ও সেনাবাহিনী পরিচালিত জীবতলী লেকশোর, লেকভিউ, রিভারভিউ, কাপ্তাই লেকের মাঝে অবস্থিত রাইংখ্যং আইল্যান্ড, শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পট, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট, বনশ্রী পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, অসংখ্য পর্যটক ঈদের ছুটি উপভোগ করতে এসেছেন পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে। 

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, 'পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন।'

কেএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝