ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দুধকুমার নদে নিখোঁজের ২২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:১২ পিএম
X

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর আব্দুর রাজ্জাক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকার ছাপদ্দি হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আয়নাল ঘাটের পশ্চিম পাশে আনছার ব্যাপারীর বাড়ি সংলগ্ন এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে দুধকুমার নদে গোসল করতে নামেন রাজ্জাক। এ সময় একই এলাকার নিশান, হেলাল ও বেলালের সঙ্গে তিনি নদ সাঁতরে পার হওয়ার চেষ্টা করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নদীর মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ স্রোতের টানে আব্দুর রাজ্জাক পানিতে তলিয়ে যেতে থাকেন। তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তারা নিজেরাও অসুস্থ হয়ে পড়েন এবং কষ্টে সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনরা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালালেও সোমবার তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার ভাটিতে কুটিবামনডাঙ্গা এলাকায় নদীর তীরে রাজ্জাকের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

কেএসবি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝