ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কমলগঞ্জে প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫:২৬ পিএম
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রমজান আলী (৪২) নামে এক প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার ভোরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর অসুস্থ হয়ে দেশে ফেরেন রমজান আলী। দেশে ফেরার পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে স্ত্রীর বিরোধ চলছিল। এরই মধ্যে সোমবার তার স্ত্রীর স্বজনরা এসে তাকে বাবার বাড়িতে নিয়ে যান।

পরদিন মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বাড়ির একটি কক্ষে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় রমজান আলীকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মুমিন বলেন, “রমজান আলী দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং অসুস্থ অবস্থায় দেশে ফেরেন। পারিবারিক কিছু সমস্যা ও দাম্পত্য কলহ ছিল বলে শুনেছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, “পারিবারিক কিছু সমস্যার বিষয় আমরা জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝