ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নওগাঁয় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫:০৫ পিএম
X

নওগাঁয় ঢাকাগামী যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে নওসাদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। নিহত নওসাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে শাহ সুলতান পরিবহনের একটি এসি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি ঢাকা বাসস্ট্যান্ড থেকে কিছু দূরে তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে পৌঁছালে এর লাগেজ বক্সের ঢাকনা (ব্যাগডালা) অসাবধানতাবশত খুলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ঢাকনাটির সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী নওসাদের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরও দুই শিশুযাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয় এলাকাবাসী উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

কেএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝