Tuesday | 9 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 9 June 2026 | Epaper
BREAKING: টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪      ইরানে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছিলাম: ট্রাম্প      এমপি আনার হত্যা মামলায় আসামি শিমুল ভূঁইয়ার জামিন      দেশের ৮ জেলায় বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস      সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ      এনসিটিবি ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান      পুশইন বন্ধে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ৩৮)

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২ জন এবং সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩২ জন।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৪৩ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৫৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ২৫০ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৬২৩ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (২৯ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের।

আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close