ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাম মোকাবিলা করা না গেলে হাজারো শিশুর মৃত্যু হতে পারত: স্বাস্থ্যমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১০:৫৬ পিএম
X

হাম মোকাবিলা করা না গেলে হাজারো শিশুর মৃত্যু হতে পারত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে।  ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গেছে। হাম আক্রান্ত রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ শিশুদের দূরে রাখতে পারলে ঈদের পর আক্রান্তের সংখ্যা আরও কমে আসবে বলে আশা করছি।

বৃহস্পতিবার (২৮ মে) নরসিংদীর প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো গতকালকের আদ- দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যা অত্যন্ত বেদনাদায়ক।

মন্ত্রী আরও বলেন, আমি অন্য একটি হাসপাতাল পরিদর্শনের সময় মর্মান্তিক এই খবরটি পাই। পরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেয়ে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে হাসপাতালটির বিরুদ্ধে। আজকের দিনে রোগীদের স্বার্থে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড আবদুল হান্নান,  উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ সহ প্রমুখ।


এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝