দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬৩ জন। চলতি বছরে একদিনে ডেঙ্গু আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৪৬ জনে।
এর আগে রোববার (৩০ আগস্ট) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। ওইদিন নতুন করে এক হাজার ৯৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
আরএন