ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কেন্দুয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:৩১ পিএম
X
Advertisement

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের চাপায় যাত্রীবাহী অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাত ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কেন্দুয়া উপজেলার বান্দলন গ্রামের অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩৮) এবং চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রামপুর বাজার এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া ও যাত্রী লিজা আক্তার মারা যান। এ সময় শিশুসহ আরও তিনজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

তবে দুর্ঘটনায় আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সেটিও জানা যায়নি।

এইচকে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement