ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামালপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:০৩ পিএম
X
Advertisement

জামালপুরে রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার (৩১ আগস্ট) রাতে সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহেরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন অটোরিকশার যাত্রী এবং অপর দুজন রাজিব পরিবহনের বাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এলএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement