রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে একদল মানুষের পিটুনির শিকারে আহত এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। ভর্তির কিছুসময় পর তার মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকালে ঘটনাটি ঘটে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৩০) বছর। পরনে ছিল পুরাতন ময়লাযুক্ত কাপড়।
হাসপাতালে নিয়ে আসা অটোচালক ইসরাফিল ও নিরাপত্তাকর্মী সবুজ হাওলাদার জানান, যাত্রাবাড়ী বাস স্টেশন এলাকায় এক মহিলার কানের দুল ছিনিয়ে নেওয়ার সময়ে হাতে-নাতে ধরা পরে। পরে ওই নারীর সঙ্গে থাকা ব্যক্তি তাকে চর-থাপ্পড় মেরে চলে যান। পরে সেখানে উপস্থিত লোকজন ওই যুবককে পিটুনি দেয়। এমনটাই জানতে পেরেছেন তারা।
তারা বলেন, সেখানকার লোকজন আমার গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে নিরাপত্তাকর্মীসহ তাকে হাসপাতালে নিয়ে আসি। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
টিআইএস