ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে পিকআপের চাপায় দুলাভাই-শ্যালকের মৃত্যু, আহত ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:০৬ পিএম
X

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন নারী আহত হয়েছেন। 

সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা খারিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালাই উপজেলার সড়াইল খন্দকারপাড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৯) এবং একই উপজেলার হারুঞ্জ গ্রামের শামছুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১৩)। আহত হয়েছেন ইমন খন্দকারের স্ত্রী সুরাইয়া (১৯)।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম জানান, ইমন খন্দকার তার স্ত্রী ও শ্যালককে নিয়ে মোটরসাইকেলে করে পাঁচবিবী উপজেলার এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথে খড়িকাটা খারিতা এলাকায় সড়কের ওপর খড় থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে যায়।

এ সময় চানপাড়া দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ইমন খন্দকার মারা যান। গুরুতর আহত ফেরদৌস হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত সুরাইয়াকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মুক্তারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসআইএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝