ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে নালা তৈরি নিয়ে দ্বন্দ্বের জেরে খুন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:৪২ এএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফলে বৃষ্টির পানি নিষ্কাশনের নালা তৈরি নিয়ে ঝগড়ার জের ধরে প্রতিপক্ষের হামলায় রবি হাওলাদার (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার উত্তর কালাইয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উত্তর কালাইয়া গ্রামের হাওলাদার বাড়িতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণের উদ্যোগ নেন রবি হাওলাদার। তিনি নির্মাণ খরচের একাংশ দাবি করেন প্রতিবেশী রতন ব্যাপারীর কাছে। কিন্তু রতন ব্যাপারী নালা নির্মাণ খরচ দিতে অস্বীকৃতি জানান। এ বিষয় নিয়ে কয়েকদিন থেকে উভয়ের মধ্য ঝগড়া চলছিল। 

বুধবার সকালে ফের ঝগড়া শুরু হলে প্রতিপক্ষের রতন ব্যাপারীর নেতৃত্বে ৮/১০ জন রড ও লাঠিসোটা নিয়ে রবি ব্যাপারীর উপর হামলা চালায়। এ সময় রবি ব্যাপারীর স্ত্রী ঠাকুরানী (৪০) ও দুই ছেলে হৃদয় (১৮) ও রনি (১৬) বাঁধা দিতে এলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের চার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রবি হাওলাদারকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে। নিহত রবি হাওলাদারের স্ত্রী ঠাকুরানী, ছেলে হৃদয় ও রনিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, 'লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।'

এএস/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement