ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের ঘোষণা আজ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৪১ এএম
ফাইল ছবি।

ফাইল ছবি।

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের ঘোষণা বুধবার বিকেল ৩টায় আনুষ্ঠানিক ভাবে জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

জানা গেছে, বিদ্যুতের মূল্য ১৮ থেকে ১৯ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এ হিসাবে প্রতি ইউনিট ১ থেকে ১ টাকা ২০ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে।

বিইআরসি বুধবার বিকেলে খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা ছাড়াও পাইকারি গ্রাহক (বিতরণ কোম্পানি) এবং সঞ্চালন লাইনের হুইলিং চার্জ বাড়ানো হবে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম খুচরার চেয়ে একটু বেশি বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। চলতি মাস থেকেই মূল্য বৃদ্ধি কার্যকর হবে।

সরকারি কর্মকর্তারা জানান, আর কয়েক দিন পর সাধারণ গ্রাহকরা যে বিল পাবেন সেখানে বাড়তি বিল যোগ হয়ে যাবে। 

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, কমিশনের প্রক্রিয়া অনুযায়ী গণশুনানি এবং অন্যান্য কার্যক্রম শেষ করা হয়েছে।

জানা গেছে, একেবারে স্বল্প আয়ের মানুষ বা শূন্য থেকে ৫০ এবং শূন্য থেকে ৭৫ ইউনিট (লাইফ লাইন) পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীসহ সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। তবে লাইফ লাইন গ্রাহকের বিদ্যুৎ বিলের স্তর (স্ল্যাব) আগের মতোই থাকছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকের বিদ্যুৎ বিলের স্তর না রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল বিইআরসিতে।

সরকারি কর্মকর্তারা জানান, বিদ্যুতের দাম ১৮ থেকে ১৯ শতাংশ পর্যন্ত বাড়ালে পিডিবির রাজস্ব বাড়বে ১২ হাজার কোটি টাকা। গত মাসে পিডিবির প্রস্তাবে বলা হয়েছে বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রির কারণে ২০২৬-২৭ অর্থবছরে পিডিবির লোকসান হবে ৬৫ হাজার কোটি টাকা। বাকি টাকা এবারের বাজেটে বরাদ্দ রাখতে অনুরোধ করবে বিদ্যুৎ বিভাগ।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝