ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মেটলাইফের ৯৪৯ এজেন্সি কর্মীকে সম্মাননা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:৫০ পিএম
X

দেশের শীর্ষ জীবনবীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ সারা দেশের বিভিন্ন এজেন্সিতে কর্মরত ৯৪৯ জন সেরা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারকে সম্মাননা প্রদান করেছে। ২০২৫ সালে আর্থিক অন্তর্ভুক্তি, গ্রাহকসেবা এবং ব্যবসায়িক উৎকর্ষে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি এ সম্মাননা দেওয়া হয়।

অসাধারণ ব্যবসায়িক সাফল্য, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার, গ্রাহকসেবায় উৎকর্ষ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের বিভিন্ন প্রান্তে জীবনবীমা সেবা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসব এজেন্সি কর্মীকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফের এশিয়া অঞ্চলের রিজিওনাল প্রেসিডেন্ট লিন্ডন অলিভার, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া ও ভিয়েতনামের হেড এলেনা বুটারোভা এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। অনুষ্ঠানে তারা এজেন্সি কর্মীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

মেটলাইফের এশিয়া অঞ্চলের রিজিওনাল প্রেসিডেন্ট লিন্ডন অলিভার বলেন, এশিয়াজুড়ে ব্যক্তি ও পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বীমা পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গ্রাহকের প্রতি অঙ্গীকার, ব্যবসায়িক উৎকর্ষ এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশের আরও বেশি মানুষের কাছে আর্থিক সুরক্ষা পৌঁছে দিতে মেটলাইফ বাংলাদেশের এজেন্সি কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মেটলাইফের বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া ও ভিয়েতনামের হেড এলেনা বুটারোভা বলেন, "আমাদের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের এজেন্সি কর্মীরা। গ্রাহকের চাহিদা বোঝা, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং মানসম্মত সেবা প্রদানে তাদের নিষ্ঠা বীমার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন কমিউনিটিতে বীমা সেবার পরিধি বাড়াতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।"

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, "বীমাকে মানুষের আর্থিক পরিকল্পনার একটি কার্যকর অংশ হিসেবে প্রতিষ্ঠিত করা এবং এর প্রতি আস্থা গড়ে তুলতে আমাদের এজেন্সি ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাহকদের পক্ষ থেকে তাদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি জানাতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।"

বর্তমানে দেশজুড়ে ১৫ হাজারের বেশি বীমা কর্মীর মাধ্যমে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০টিরও বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।

-টিএস/বিজ্ঞপ্তি


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝