ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিএনপি সরকার কারও সঙ্গে জুলুম করবে না: রাশেদ খাঁন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিএনপি সরকার কারও সঙ্গে জুলুম করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ এ কথা জানান।

পোস্টে তিনি লেখেন, ‘নন-পলাতক আওয়ামী লীগ’ দাবি করা অ্যাডভোকেট কামাল উদ্দিন মুক্তি পেয়েছেন। তার গ্রেফতারের খবরে বিএনপির অনেককে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি। যার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের পুলিশ কমিশনারের সঙ্গে দুপুরের দিকে আমি বিস্তারিত কথা বলেছিলাম। তাকে মূলত পুলিশি নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছিল।

রাশেদ খাঁন লেখেন, আপনারা জানেন, গতকাল রাতে কিছু লোক তার বাড়িতে মব করার চেষ্টা করেছিল। পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে তাকে উদ্ধার করে। তবে যেহেতু সে অতীতে আওয়ামী লীগ করেছে, সুতরাং পুলিশকেও আইন অনুযায়ী কিছু তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের কারও সঙ্গে তার যোগাযোগ না থাকায় সন্দেহভাজন মামলা থেকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। এমনটি উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো বিএনপি সরকার কারও সঙ্গে জুলুম করবে না। সারাদেশে যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থক আছে, তারা যদি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অগ্নিসন্ত্রাসের পথ বেছে না নেয়, তবে এতটুকু বলতে পারি অতীতে আওয়ামী লীগ করার কারণে এবং যারা অতীতে জনগণের সঙ্গে কোনো জুলুম করেনি, তাদের নাগরিক অধিকার ও মর্যাদা প্রাপ্তি থেকে বঞ্চিত করবে না সরকার।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝