ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, জেঁকে বসতে পারে শীত
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও পশ্চিমবঙ্গে এখনো শীতের দেখা নেই। এর মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে আগামী সপ্তাহের শুরুতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপ ও বৃষ্টির পর রাজ্যজুড়ে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এ ছাড়া কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকা এবং ঝাড়গ্রামে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরপর টানা চার দিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার (১৪ নভেম্বর) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এই তাপমাত্রা ১ দশমিক ৬ ডিগ্রি বেশি।

সব মিলিয়ে, আপাতত বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকলেও এর পর পশ্চিমবঙ্গে শীতের আমেজ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝