ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছে, ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কার্যক্রমে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। যারা বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন। এ নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে রাজধানীতে অঞ্চলভেদে ২০টি কমিটি করা হয়েছে। এছাড়া বিভিন্ন দফতরের ব্যক্তিরা কমিটিতে রয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, কমিটি করার পর থেকে বেশ কিছু আপডেট এসেছে। এর মধ্যে ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১১২টি হাসপাতালসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে এ কমিটি।

তিনি জানান, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে।

অন্য সরকারগুলোর মতো আমরা বলতে চাই না যে, ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাবো। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে। আমরা মনে করি, সবার সম্মিলিত সহযোগিতায়ই ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ে তোলা সম্ভব।

তিনি জানান, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উইং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটিতে এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন- প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন ওয়াহাদু চৌধুরী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝