ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পোশাক শিল্প বিপর্যস্ত হওয়ার শঙ্কা বিজিএমইএ সভাপতির
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

একটি মহল পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে দেশের অর্থনীতি ও রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি এ শিল্প রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন-বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান। 

শনিবার (১৪ নভেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের অর্থনীতি ও রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি হলো আমাদের পোশাক শিল্প। কিন্তু একটি মহল এই শিল্পে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, গত ৭-১২ দিন এই সমস্যা সৃষ্টি হচ্ছে। নিম্নতম মজুরি বিষয়কে কেন্দ্র করে একটি মহল এই  বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। 

তিনি বলেন, বিশেষ করে সাভার, আশুলিয়া ও গাজীপুরে শিল্প প্রতিষ্ঠানে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে এ শিল্প বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। 

এ শিল্প রক্ষায় তিনি সুশীল সমাজসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝