ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাংবাদিক মাহবুবের পরিবারের ওপর হামলা; ডিআরইউ’র নিন্দা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:৩৩ পিএম
X

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ইংরেজি দৈনিক ডেইলি সানের সিনিয়র রিপোর্টার (ক্রাইম) মাহবুব আলমের পরিবারের ওপর হামলার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে বলেন, একজন পেশাদার সাংবাদিকের পরিবারের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা, গুরুতর আহত করা এবং পরবর্তীতে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক ঘটনা। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকর্মীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। একজন সাংবাদিকের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৫ মে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাহবুব আলমের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে তার বাবা শামসুল হক হাওলাদার গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙে যায়। এ ঘটনায় জাজিরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, হামলার পর থেকে ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং পুনরায় হামলার হুমকিও দেওয়া হচ্ছে।

ডিআরইউ নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের ওপর চলমান ভয়ভীতি ও চাপ বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে।

এমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝