ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:২৬ পিএম
X
Advertisement

রুদ্ধশ্বাস লড়াইয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের গোয়ায় অনুষ্ঠিত সেমিফাইনালে এক গোল পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই কিছুটা ছন্দহীন ছিল বাংলাদেশ। সেই সুযোগে ২৩তম মিনিটে এগিয়ে যায় নেপাল। দীপা শাহির কর্নার কিক থেকে গীতা রানি গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।

৩৬তম মিনিটে দ্বিতীয় গোল হজমের শঙ্কায় পড়ে বাংলাদেশ। নেপালের প্রীতি রাজের দূরপাল্লার জোরালো শট গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে পোস্টে প্রতিহত হলে রক্ষা পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

গোল শোধে মরিয়া বাংলাদেশ প্রথমার্ধের শেষ দিকে আক্রমণের তীব্রতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় বিরতির ঠিক আগে কর্নার কিক থেকে সরাসরি দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা। তার অসাধারণ গোলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর দুই দলই জয়ের লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই নেপালের রেখার শট পোস্টে লেগে ফিরে এলে আরেকবার রক্ষা পায় বাংলাদেশ। ৬৯তম মিনিটে সারু লিম্বুর বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে স্বস্তি ফেরে বাংলাদেশের শিবিরে।

অন্যদিকে ৭৮তম মিনিটে বাংলাদেশের সাগরিকা গোলের দারুণ সুযোগ পেলেও নেপালের অধিনায়ক ও গোলরক্ষক সুব্বা চমৎকার দক্ষতায় বল প্রতিহত করেন।

তবে ম্যাচের যোগ করা সময়ে ভাগ্য সহায় হয় বাংলাদেশের। শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে তৈরি হওয়া আক্রমণে সাগরিকার চাপে নেপালের রক্ষণভাগ ভুল করে আত্মঘাতী গোল করে বসে। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কেটে নেয় পিটার বাটলারের শিষ্যরা।

এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ নারী ফুটবল দল।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement