ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেট্রোরেলের নতুন সময়সূচি: বাড়ছে চলাচলের সময়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:৩২ পিএম আপডেট: ০৫.০৬.২০২৬ ১১:৪৭ এএম
X
Advertisement

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার (৩ জুন) মেট্রোরেলের দায়িত্বশীল সূত্র জানায়, উত্তরা উত্তর ও মতিঝিল—উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে।

বর্তমানে সপ্তাহের সাত দিন উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে।

তবে এ সময়সীমা বৃদ্ধির জন্য নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান সূচি অনুযায়ী ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।

সূত্র জানায়, সময় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং সব ধরনের প্রস্তুতিও শেষ। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর জানিয়েছে, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ৭ জুন থেকে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।

মেট্রোরেলের এক যাত্রী জানান, অফিস শেষে প্রায়ই শেষ ট্রেনে উঠতে হয়। অনেক সময় দৌড়ে ট্রেন ধরতে হয়, আবার কখনও মিস হয়ে যায়। শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়ানো হলে যাত্রীদের জন্য তা অত্যন্ত উপকারী হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেল সেবার উদ্বোধন হয়। পরবর্তীতে ধাপে ধাপে সব স্টেশন চালু করা হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ যাত্রীসেবা শুরু হয়। নির্মাণাধীন কমলাপুর স্টেশন চালু হলে এমআরটি লাইন-৬-এর পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement