ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লোকনাথ তিরোধান উৎসবে ভক্তদের নিরাপত্তায় আনসার-ভিডিপির নজরদারি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৫২ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী আশ্রমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত ধর্মীয় উৎসবে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

বুধবার বারদী বাজার এলাকায় অবস্থিত ঐতিহাসিক লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী সমবেত হন। ভক্তদের উপস্থিতিতে আশ্রম ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে।

উৎসবকে কেন্দ্র করে সকাল থেকে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় আনসার ও ভিডিপির সদস্যদের মোতায়েন করা হয়। দায়িত্ব পালনের আগে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

এছাড়া সরু সড়কে মানুষের চাপ নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সুশৃঙ্খলভাবে দর্শনার্থীদের চলাচল নিশ্চিত করতে ক্রাউড কন্ট্রোল ও ট্রাফিক ব্যবস্থাপনায়ও কাজ করছে আনসার-ভিডিপি। উৎসব নির্বিঘ্ন করতে আয়োজক কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজক সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও তিরোধান দিবস উপলক্ষে বারদী আশ্রমে ধর্মীয় অনুষ্ঠান ও ভক্ত সমাগমকে কেন্দ্র করে বিশেষ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন জাতীয়, সামাজিক ও ধর্মীয় উৎসবে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। বারদীর এ ধর্মীয় উৎসবেও বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছেন।

এমআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement