ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইউএনজিএ’র ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:২১ পিএম আপডেট: ০২.০৬.২০২৬ ৯:৩৬ পিএম
X
Advertisement

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকৌরিসকে পরাজিত করে এ মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোপন ব্যালটের মাধ্যমে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ভোট প্রদান করে। আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। এ নির্বাচনে বাংলাদেশ ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করে।

সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমান বর্তমান (৮০তম) অধিবেশনের সভাপতি, জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের সেপ্টেম্বরে শুরু হবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে বাংলাদেশ বিভিন্ন অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ে ব্যাপক প্রচারণা চালায়। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি আফ্রিকা, লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের সমর্থনও পায় বাংলাদেশ।

জাতিসংঘে নির্বাচন ও প্রতিনিধিত্বের সুবিধার্থে ১৯৩টি সদস্য রাষ্ট্রকে পাঁচটি আঞ্চলিক গ্রুপে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো—আফ্রিকান গ্রুপ, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ, পূর্ব ইউরোপীয় গ্রুপ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় গ্রুপ এবং পশ্চিম ইউরোপীয় ও অন্যান্য গ্রুপ।

ড. খলিলুর রহমানের এ বিজয়কে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। প্রায় চার দশক পর বাংলাদেশ আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পেল।

চলতি বছরের একদম শুরুর দিকে এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে বাংলাদেশের প্রার্থী হওয়ার বিষয়টি জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে এই পদের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছিল সরকার। এরপর গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসার পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থী করা হয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। আগামী ৮ সেপ্টেম্বর ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।

এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement