ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শাহজালাল বিমানবন্দরে ৮০ সোনার বার উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম আপডেট: ০৩.০৯.২০২৬ ১০:৫৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ৮০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার হওয়া সোনার বারগুলোর মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। ঢাকা কাস্টমস হাউসের একটি দল গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করে।

ঢাকা কাস্টমস হাউসের এক খুদে বার্তায় জানানো হয়, অভিযানকালে বিমানের একটি আসনের নিচ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে কাস্টমসের হেফাজতে নেওয়া হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি এবং বর্তমান বাজারদর অনুযায়ী এর আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।

তবে সোনার বারগুলো বিমানের আসনের নিচে কে বা কারা রেখেছিল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া সোনার বার নিয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement