ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ৬ শিক্ষার্থী নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনার প্রদেশের আন্দার সার এলাকায় একটি স্কুলে বড় বিস্ফোরণ ঘটেছে। এতে ৬ জন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৭ জন শিক্ষার্থী।

কর্মকর্তারা জানিয়েছেন নিহত এবং আহতের এই সংখ্যা প্রাথমিক। আরও তথ্য পাওয়া গেলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কুনার প্রাদেশিক সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মৌলভী সামিউল হক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানান, আজ (শনিবার) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওই স্কুলের সীমানার সঙ্গে লাগোয়া একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরনের ধাক্কা লাগে স্কুলটিতেও।

“ওই বাড়ির বাসিন্দারা খনি ব্যবসার সঙ্গে যুক্ত। বাড়িটিতে ডিনামাইটের মজুত ছিলো। আমাদের ধারণা, সেই ডিনামাইটই এ বিস্ফোরণের জন্য দায়ী।”

মৌলভী সামিউল হক এ ঘটনায় বিস্তারিত আর কিছু জানাননি। আলজাজিরাকে তিনি বলেছেন, এই মুহূর্তে এর চেয়ে বেশি কোনো তথ্য তাদের কাছে নেই।

কুনার প্রাদেশিক প্রশাসনের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, প্রাদেশিক ও কাবুলের কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি-না- তা এখনও জানা যায়নি।

আফগানিস্তানের কুনার প্রদেশের সঙ্গে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্ত আছে।

সূত্র : আলজাজিরা

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝