ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
করাচিতে ভবনধসে নিহত বেড়ে ৯, নিখোঁজ ১১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পাকিস্তানের করাচির অ্যাডমিন সোসাইটি এলাকায় নির্মাণাধীন ছয়তলা ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধারের পর এ সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে রেসকিউ ১১২২। তার নাম মুহাম্মদ আলী। বুধবার করাচির বেলুচ কলোনির কাছে ভবনটি ধসে পড়ে। এরপর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়।

এর আগে প্রায় দুই দিন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর এক মার্বেলশ্রমিককে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ভবনধসের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন ১১ জন এবং আহত হয়েছেন আরও ১৪ জন। উদ্ধারকর্মীদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে আরও ৯ জন আটকে থাকতে পারেন। আধুনিক সরঞ্জামের সহায়তায় তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ ক্ষতিগ্রস্ত হওয়া এবং ভবনের অবশিষ্ট কাঠামো আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কায় ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাতে ধ্বংসাবশেষ সরানোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

রেসকিউ ১১২২ জানিয়েছে, ধ্বংসস্তূপের বিভিন্ন স্থানে ফাঁকা জায়গা তৈরি করা হয়েছে, যাতে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানো যায়। আহত ১৪ জনের মধ্যে ১৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, ভবনধসের ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। এতে হত্যা, অবহেলা ও অসতর্কতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ এবং ১৪ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝