ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৯
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে ডিএমপির আটটি বিভাগ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) অংশ নেয়।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২২ জন, লালবাগ বিভাগ থেকে ২২ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬২ জন, মিরপুর বিভাগ থেকে ১৪৪ জন, গুলশান বিভাগ থেকে ৩৫ জন এবং উত্তরা বিভাগ থেকে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) আরও দুইজনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা এবং ৮৮ বোতল এস্কাফ সিরাপ। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হচ্ছে।

এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement