মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে গুরুত্বারোপ করেছেন এনায়েতুল্লাহ আব্বাসী। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের একাংশের ভূমিকার সমালোচনা করে আব্বাসী বলেন, মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক প্রচার না করে পিস্তল হাতে দৌড়ানোর বিষয়টি সামনে আনা হয়েছে।
এ সময় সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাঁদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
আব্বাসী বলেন, ‘সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। দেশে মাদকের বিস্তার মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে কার্যকর উদ্যোগ প্রয়োজন।’
বক্তব্যের অন্য অংশে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
-টিএস