আর কিছুক্ষণ পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে প্রায় দেড় মাসব্যাপী ফুটবল উৎসব। উদ্বোধনের পর মাঠে গড়াবে প্রথম ম্যাচও। বাংলাদেশ সময় অনুযায়ী কখন শুরু হচ্ছে অনুষ্ঠান ও ম্যাচ, কোথায় দেখা যাবে—জেনে নিন এক নজরে।
উদ্বোধনী অনুষ্ঠান কোথায়, কখন?
এবার বিশ্বকাপ আয়োজন করছে তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। তিন দেশেই আলাদা দিনে উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে যেহেতু প্রথম ম্যাচ শুরু হচ্ছে মেক্সিকোতে, তাই সেখানকার উদ্বোধনী অনুষ্ঠানই আগে অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের ভেন্যু: মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়াম
উদ্বোধনী অনুষ্ঠান শুরু: বাংলাদেশ সময় রাত ১১টা
উদ্বোধনী ম্যাচ: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা
ম্যাচ শুরু: বাংলাদেশ সময় রাত ১টা
২০১০ বিশ্বকাপের মতো এবারও ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
কানাডা ও যুক্তরাষ্ট্রে উদ্বোধনী আয়োজন
কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল রাতে। কানাডার ম্যাচের আগে স্থানীয় সময় অনুযায়ী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময় রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে কানাডা।
তার আগে টরন্টো স্টেডিয়ামে রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে পরের দিন।
বাংলাদেশ সময় সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র।
তার আগে ভোর সাড়ে ৫টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
আয়োজনে থাকবে প্রযুক্তিনির্ভর বৃহৎ ভিজ্যুয়াল উপস্থাপনা ও গল্পভিত্তিক মঞ্চায়ন, সঙ্গে আলো ও রঙের ঝলমলে প্রদর্শনী।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী থাকছে?
মেক্সিকো (বৃহস্পতিবার, ১১ জুন)
মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প ও আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন তুলে ধরা হবে। দেশটির লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকর্ম বিশেষভাবে উপস্থাপন করা হবে।
তারকারা: শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান, লিলা ডাউনস
কানাডা (শুক্রবার, ১২ জুন)
টরন্টো স্টেডিয়ামে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তারকারা: নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, এলিয়ানা ও বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়
যুক্তরাষ্ট্র (শনিবার, ১৩ জুন)
লস অ্যাঞ্জেলেসে ম্যাচের আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজন।
আয়োজন: প্রযুক্তিনির্ভর বিশাল ভিজ্যুয়াল শো ও থিমভিত্তিক মঞ্চায়ন
তারকারা: কেটি পেরি, ফিউচার, আনিতা, লিসা (ব্ল্যাকপিঙ্ক), রেমা, টাইলা
কোথায় দেখবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ?
বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও টি-স্পোর্টস। এছাড়া ম্যাচগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।
ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশ থেকে ম্যাচ দেখা যাবে টফি, মাই রবি এবং বায়োস্কোপে।
মেক্সিকোর স্কোয়াড
গোলরক্ষক: কার্লোস আসেভেদো, গিয়েরমো ওচোয়া, রাউল রাঙ্গেল
ডিফেন্ডার: এডসন আলভারেজ, মাতেও চাভেজ, হেসুস গালিয়ার্দো, সেসার মন্তেস, ইসরায়েল রেয়েস, হোর্হে সানচেজ, জোহান ভাসকেস
মিডফিল্ডার: লুইস চাভেজ, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, এরিক লিরা, গিলবার্তো মোরা, লুইস রোমো, ওর্বেলিন পিনেদা, ওবেদ ভার্গাস
ফরোয়ার্ড: রবার্তো আলভারাদো, সান্তিয়াগো হিমেনেস, আরমান্ডো গনসালেস, সেসার উয়ার্তা, রাউল হিমেনেস, গিয়েরমো মার্টিনেস, হুলিয়ান কুইনোনেস, আলেক্সিস ভেগা
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
গোলরক্ষক: রনওয়েন উইলিয়ামস, রিকার্ডো গস, সিফো শেইনে
ডিফেন্ডার: খুলিসো মুদাউ, ওলওয়েথু মাখানিয়া, ব্র্যাডলি ক্রস, অব্রি মোদিবা, থাবাং মাতুলুদি, নকোসিনাথি সিবিসি, খুলুমানি এনডামানে, আইমে ওকন, সামুকেলে কাবিনি, মবেকেজেলি এমবোকাজি, কামোগেলো সেবেলেবে
মিডফিল্ডার: তেবোহো মোকোয়েনা, জেইডেন অ্যাডামস, থালেন্তে এমবাথা, স্পেপেলো সিথোলি
ফরোয়ার্ড: ওসউইন অ্যাপোলিস, চেপাং মোরেমি, এভিডেন্স মাকগোপা, লাইল ফস্টার, ইকরাাম রায়নার্স, রিলেহবিলে মোফোকেং, থেম্বা জ্বানে, থাপেলো মাশেকো