ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৯২ রান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:১৮ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ৯:০৪ পিএম
X
Advertisement

দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে মেহেদী হাসান মিরাজের দল।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৪১ ওভারে ১৯২ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। মাত্র ২ ওভারে কোনো রান যোগ হওয়ার আগেই তিন উইকেট হারায় সফরকারীরা। ওপেনার ম্যাথু শর্ট, কুপার কনোলি ও ম্যাট রেনশ—তিনজনই শূন্য রানে সাজঘরে ফেরেন। শর্টকে বোল্ড করে অস্ট্রেলিয়ার ধসের সূচনা করেন তাসকিন আহমেদ। আর কনোলি ও রেনশকে ফেরান মোস্তাফিজুর রহমান।

এরপর অ্যালেক্স ক্যারিকেও (১৩) ফিরিয়ে দেন মোস্তাফিজ। ফলে ৭.৩ ওভারে ২৫ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।

পঞ্চম উইকেটে অধিনায়ক জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে ৫৯ বলে ৪৩ রান যোগ করেন। ৩৮ বলে ৩৪ রান করা ইংলিসকে ফিরিয়ে জুটি ভাঙেন তানভীর ইসলাম। এরপর একই বোলারের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন গ্রিন। ৪৫ বলে ৫০ রান করেন এই অলরাউন্ডার।

২১.১ ওভারে ৮১ রানে ৬ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেন মারনাস লাবুশেন ও হ্যাভিয়ের বার্টলেট। সপ্তম উইকেটে তারা ১১৫ বলে ১০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

দলীয় ১৮৪ রানে বার্টলেটের বিদায়ে ভাঙে এই জুটি। ৪৮ বলে ৫২ রানের ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। একই ওভারে অ্যাডাম জাম্পাকেও শূন্য রানে বোল্ড করেন তাসকিন আহমেদ।

এরপর বৃষ্টি হানা দিলে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার ইনিংস আর এগোয়নি। ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানেই থামে তাদের ইনিংস। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য নির্ধারিত হয় ৪১ ওভারে ১৯২ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন মারনাস লাবুশেন। ৮৫ বলের অপরাজিত ইনিংসে তিনি মারেন তিনটি চার।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ তিনটি করে উইকেট নেন। তানভীর ইসলাম শিকার করেন দুটি উইকেট।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement