ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তিন ছেলেকে নিয়ে স্পেনে, নতুন জার্সিতে মেসির চমক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:০১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি। সে কারণে স্পেনের সঙ্গে তার সম্পর্কটা বরাবরই অন্যরকম। বার্সেলোনার অধ্যায় শেষ করে পাঁচ বছর আগে দেশটি ছাড়লেও সুযোগ পেলেই স্পেনে ফিরে যান আর্জেন্টাইন কিংবদন্তি। এবার তিন সন্তানকে নিয়ে স্পেনে গিয়ে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন ‘এলএম টেন’।

স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেলার সবুজ-সাদা জার্সিতে দেখা গেছে মেসিকে। সঙ্গে ছিলেন তার তিন ছেলে- থিয়াগো, মাতেও ও চিরো। কর্নেলা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও তার পরিবারের ছবি প্রকাশ করে বিষয়টি জানিয়েছে।

গত এপ্রিলেই কর্নেলার মালিকানার সঙ্গে যুক্ত হন মেসি। এরপর থেকেই ক্লাবটির প্রতি তার আগ্রহ নিয়ে আলোচনা চলছে। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের কারণে কাতালোনিয়ায় মেসির উপস্থিতিও ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়।

এদিকে ৩৯ বছর বয়সেও মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। সম্প্রতি মন্ট্রিয়েলের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলের জয়ে একাই চার গোল করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আর্জেন্টাইন তারকা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement