ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শূন্য রানে ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:৩৭ এএম আপডেট: ১১.০৬.২০২৬ ১১:৪০ এএম
শূন্য রানে তিন উইকেট হারিয়ে দ্বিতীয় ওয়ানডেতে বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। একে একে সাজঘরে ফিরেছেন তিন ব্যাটার।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন আহমেদ। তবে আগের ম্যাচে ইনিংসের প্রথম বলে হলেও বৃহস্পতিবার তৃতীয় বলে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু শর্টের উইকেট উপড়ে ফেলেন তিনি। প্রথম ম্যাচে অফ স্টাম্পের বাইরে ডেলিভারিটি করেছিলেন তাসকিন। সেটি না খেলে ছেড়ে দেন শর্ট, এরপর দুর্দান্ত ইনসুইংয়ে ভেঙে যায় স্টাম্প।

দ্বিতীয় ওভারে কপার কুনোলির উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। কুনোলি ক্যাচ দেন লিটন কুমার দাসকে। এরপর ম্যাট রেনশকেও লিটনের ক্যাচ বানিয়ে ফেরান মোস্তাফিজ। তিন ব্যাটারের সবাই ফিরেছেন রানের খাতা খোলার আগে।

এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক জশ ইংলিস।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement