ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:১১ এএম আপডেট: ১১.০৬.২০২৬ ১১:৩৮ এএম
X
Advertisement

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতেছে সফরকারীরা। এবার টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক জশ ইংলিস। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলায় শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়ে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটি সিরিজে টিকে থাকার লড়াই। 

সিরিজের প্রথম ম্যাচে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৬ রানে জিতে দারুণ অবস্থানে আছে বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। এই জয় বাংলাদেশ পেয়েছে দীর্ঘ ২১ বছর পর।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের কোনোপ্রকার ভয়-ডরহীন ভাবেই খেলেছে বাংলাদেশের ব্যাটাররা। ফিফটি করেছিলেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলে মন জয় করে নিয়েছেন তিনি সবার।

তবে সবকিছু ছাপিয়ে অস্ট্রেলিয়ানদেরও প্রশংসা কুড়িয়েছেন গতিতারকা নাহিদ রানা। গতির ঝড় তুলে দিশেহার করে দেন অজি ব্যাটাররা। বাংলাদেশের কোনো পেসারের সামনে এমন কঠিন সময়ে পড়তে হবে, যা কিনা তারা দুঃস্বপ্নেও ভাবেননি। ১০ ওভারে ৪১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। নাহিদের কাছ আজও একই রকম পারফরম্যান্স প্রত্যাশা স্বাগতিক দর্শকদের।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement